নীতি ও শর্তাবলী
'আলোকিত গাইবান্ধা' পোর্টালটি ব্যবহার করার জন্য আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহারের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে। ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।
১. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও কপিরাইট
'আলোকিত গাইবান্ধা' পোর্টালে প্রকাশিত সকল সংবাদ, ছবি, অডিও, ভিডিও এবং ভিজ্যুয়াল কন্টেন্ট আমাদের নিজস্ব সম্পদ অথবা অনুমতি সাপেক্ষে প্রকাশিত। পূর্বানুমতি ব্যতিরেকে কোনো কন্টেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পুনর্মুদ্রণ বা অন্য কোনো প্ল্যাটফর্মে হুবহু প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পাঠক ও ব্যবহারকারীর আচরণ
আমাদের ওয়েবসাইটের কমেন্ট সেকশন বা সোশ্যাল মিডিয়া পেজে কুরুচিপূর্ণ, আপত্তিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বা বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। কোনো নীতিমালা লঙ্ঘিত হলে মন্তব্য মুছে ফেলা এবং ব্যবহারকারীকে ব্লক করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩. তথ্যের নির্ভুলতা ও দায়সীমাবদ্ধতা
আমরা সর্বদা বস্তুনিষ্ঠ ও সত্য খবর পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল তথ্যের কারণে পরোক্ষ কোনো ক্ষতির জন্য কর্তৃপক্ষ আইনিভাবে দায়ী থাকবে না।
৪. শর্তাবলী পরিবর্তন
'আলোকিত গাইবান্ধা' যেকোনো সময় পূর্বঘোষণা ছাড়াই এই শর্তাবলীতে সংযোজন, বিয়োজন বা সংশোধন আনার অধিকার রাখে।